অভিমান দর্শন | ভালবাসার অভিমান তত্ত্ব | আমরা কেন অভিমান করি?


মানুষের মন আছে। যার মন আছে তার আকাঙ্ক্ষাও আছে, এই আকাঙ্ক্ষা থেকে সৃষ্টি হয় কাউকে ভালাবাসার। একটি দোকানের দেয়ালে লেখা দেখেছিলাম - "সর্বদা সর্বজনে প্রণয়ে আবদ্ধ, প্রেম আনে সুখের ঘরে দুখের দাসত্ব"  মানুষ ভালবাসে আবার ভালাবাসায় ভেজালও ঘটেও। মন ভাঙ্গে। অভিমানও হয়! আজকে আপনি জানবেন- মানুষ অভিমান কেন করে, ভালবাসার অভিমান তত্ত্ব, অভিমান দর্শন কি!
অভিমান তত্ত্বের গোপন রহস্য উদঘাটন

আগে তাকে অনেক ভালোবাসতে, মনের গহীনে জায়গা দিতে কিন্তু হঠাৎ ই কি যেন কি হয়ে গেল। দুজন দু'জনের থেকে আলাদা। দু"জনেই যেন দু'জনের ডায়রীতে প্রাক্তন নামটি লিখেছে। প্রেমের শুরুতে প্রতিটা সম্পর্কে থাকে মধুরতা, যতই দিন যায় সন্দেহ বাড়ে, ভুলভ্রান্তিতে ভুল বোঝাবুঝি হয়। এমনও সম্পর্ক আছে যারা ভুল করেই একে অপরকে ভুল বোঝে কিন্তু ভুলটা কেউ বুঝতে পারেনা। একটা সময় বাড়তে থাকে দূরত্ব, মনের ভেতরে জমে থাকে মান-অভিমাণ। আজকের ব্লগপোস্টে "অভিমান দর্শন - ভালবাসার অভিমান তত্ত্ব, মানুষ কেন অভিমান করে? অভিমানের রহস্য কি?

এত অভিমান কেন করো? - অভিমানের গোপন রহস্য

তুমি তো তাকে ভালোই বাসোনা, ছেড়ে দিয়েছো, তাকে তো ফিরিয়েই দিয়েছো, তার নাম শুনলেই যেন এখন তোমার গা জ্বলে পুরে যায়, তাকে মনে পড়লেই কেমন যেন একটা বিরক্তি আসে, তার ছাঁয়াও দেখতে পারো না, কিন্তু.... তাহলে তাকে নিয়ে মনের গহীনে কেন এত আয়োজন? কেন মনের গহীনে শুধু তার ই জায়গা, তাকে নিয়ে মনের মধ্যে কেন একজন আয়োজন উৎসবে তাকে ঘিরে? কেন তাকে প্রধান অতিথির আসনে বসাও! কেনই বা তাকে কোনভাবেই এই আসন থেকে সরাতে পারছো না? কেন তার কথা,চেহারার মায়ায় সারাক্ষণ ঘোরের মধ্যে থাকো! কেন তাকে ভেবে ঘুমুতে যাও? কেনই বা রাতে স্বপ্নের মাঝে সে এসে দেয় হানা! আবার কেন ঘুম থেকে উঠে ফোন হাতে নাও সে ম্যাসেজ দিয়েছে কিনা দেখবে বলে? কেন তার প্রিয় গানটি বারংবার শুনো? কেন তার স্মৃতিগুলো সযত্নে  বুকে গেঁথে রাখো? কেন তার ছবি তোমার ফ্রেমে ঝুলিয়ে রাখো? চোখ দুটো বন্ধ করলেই কেন তার মুখটা ভেসে উঠে? কেন তার পূর্বের পাঠানো ম্যাসেজ পড়তেই থাকো? কেন কিছুক্ষণ পর পর তার তাকে একটু দেখার জন্য চোরের মত ডু মারো? তার সাথে হঠাৎ কখনো দেখা হলে কেন তোমার বুক কেঁপে উঠে, কেন হার্টবিড বেড়ে যায়!! তাকে একটু দেখাতেই কেন শান্তি মিলে, কেন তার প্রতি এত মায়া, কেনই তাকে ঘিরে মনের গোপন কুঠিরে এত আয়োজন?? কেন! কেন??

মানুষ অভিমান কেন করে? অভিমানের গোপন রহস্য ফাঁস

আসলে মানুষ বড্ড অভিমানী প্রাণী। মানুষ চায় তাকে মানুষ ভালবাসুক, অনেক অনেক মানুষ। মানুষের হৃদয় একটি প্রেমময় মন্দির স্বরূপ। মানুষ চায় মানুষকে ভালবাসতে এবং অন্যের ভালবাসা অর্জন করতে। মানুষ অভিমান করতে ভালোবাসে। সে চায় কেউ এসে তাকে সরি বলুক, কেউ এসে তার পাশে বসে শক্ত করে হাতের মুঠি চেপে ধরুক, কেউ তার খোঁজ খবর নিক, কেউ মাঝরাতে ফোন করে ফিসফিস করে বলুক, ‘ভালোবাসি তোমাকে। অনেক বেশি ভালোবাসি। পাগলের মত ভালোবাসি।’

সম্পর্কে যত ঝগড়া হোক তবু একজন আরেকজনের মুখ থেকে শুনতে চায়- 'তুমি বলো যে আমার খুব প্রচন্ড রাগ, আমি বলি যে তোমারও অভিমান খুব বেশি। তোমার আমার রাগ আর অভিমানের মধ্যেই ভালোবাসার তীব্রতা, মধুরতা প্রকাশ পায়।' অভিমান এজন্য করে যে- তার প্রিয় মানুষ তাকে মিষ্টি কথা বলে রাগ অভিমাণ ভাঙ্গাবে, কানে কানে বলবে - "আমি তোমাকে ভালবাসি, বড্ড বেশি ভালবেসে ফেলেছি"

কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, দু’প্রান্তের দু’জন মানুষই ভাবে অপরজন ফোন করে অভিমান ভাঙ্গিয়ে দিবে, অবাক প্রেমের গল্প করে সুস্থ রজনীকে মাতাল করে তুলবে। এই ভেবে অসংখ্য রজনী উল্লাসহীন ভাবেই পার হয়ে যায়। কোন একজনের এগিয়ে আসা বড্ড প্রয়োজন। কিন্তু কেউই এগিয়ে আসে না। কেউই না!

কখনো তো আমার অভিমান ভাঙ্গাতে আসোনি! অভিমানের কিছু গোপন কথা

আবার দুজন অভিমান করে কারো সাথে কেউ কথা বলেনা কিন্তু মণে মনে এই কথাগুলো যেন বাজতে থাকে- " জানো আমারও মন আছে, তাই  মন আমারও ভাঙে, আমারও অভিমান হয়। কই, কখনো তো আমার অভিমান ভাঙাতে আসোনা। তুমি শুধু তোমার অভিমানটাই নিয়ে থাকো। আবার কথা ভাবো একবার, কতটা মিস করতেছি তোমাকে? যদি ভাবতে, তাহলে আমার অনুভূতি আমার কষ্টটা বুঝতে পারতে। মায়ায় ক্ষতবিক্ষত হয়ে যেত তোমার হৃদয়। আমি রাগ-অভিমান করি কিন্তু তোমার পথ চেয়ে থাকি তুমি এসে আমার রাগ-অভিমান ভাঙ্গাবে বলে!!"

(এই কথাগুলো গোপন থাকে, কেউ কাউকে মুখ ফুটে বলেনা)

Comments