আমরা ভুলে যাই কেন? | মনে রাখার টেকনি


আমি ভুলে গেছি! এই বাক্যটি আমরা প্রায় প্রতিদিনই উচ্চারণ করে থাকি। যখন বাজার করতে যাই ভুলে যাই, কখনো পরীক্ষার হলে, কখনো বিশেষ দিন ভুলে যাই, কখনো নামাজ পড়তে, আবার কখনো জীবনের অন্যতম গভীর সত্য ভুলে যাই। আমরা কি নিজেকে কখনো এই প্রশ্নটি করেছি-- আমরা কেন ভুলে যাই?

আমরা পূর্বে একটি ব্লগ লেখেছিলাম - এত পড়ি তবু কেন ভুলে যাই? পড়া মনে রাখার ক্ষেত্রে কি কি টেকনিক অবলম্বন করলে  সহজেই পড়া মনে রাখতে পারবেন। আজকের ব্লগপোস্টটিও প্রায় সেরকমই। আজকের ব্লগপোস্ট হলো মূহুর্তেই ভুলে যাই কেন? ভুলের যাওয়ার পিছনে কারণ কি? এবং কিভাবে এই ভুলে যাওয়া রোধ করা যায়। আজকের লেখাটি  শাব্দিক অর্থ থেকে শুরু না করে সরাসরি ভাবার্থে চলে যাবো। পুরো ব্লগটি পড়ে নিন আপনি কেন ভুলে যান; জানতে!

আমি ব্যক্তিগত ভাবে অনেক মানুষকে দেখেছি যারা প্রায় প্রায় বলে থাকেন, 'আমি কিছু মনে রাখতে পারিনা, সেকেন্ডেই যেন সব ভুলে যাই বা অল্পকিছুদিন পরেই সবকিছু ভুলে যাই, বুঝিনা কেন ভুলে যাই? ভুলে যাওয়া রোধে কি কোন ওষুধ বা অন্য কোন সমাধান আছে? যেন ভুলে না যাই'

এরকম হাজার হাজার মানুষের মাঝে এই সমস্যাটি লক্ষ করা যায়, আসলে ভুলে যাওয়া সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি? কি কি নিয়ম মেনে চললে এই ভুলে যাবেন না, তাহলে একটু সময় নিয়ে ব্লগটি পড়ুন

 এমনও হতে পারে যে, এই ভুলে যাওয়া ব্যাধি থেকে রোহাই পেতে পারেন। প্রিয় ভিজিটর শুরুতেই বলেছি আজকের ব্লগপোস্ট শাব্দিক দিক থেকে শুরু না করে সরাসরি ভার্বার্থ দিকে ঢুকে যাবো। চলুন ব্যস্তবিক কিছু ঘটনার (সমস্যা) বলি এবং জেনে নিই, আমরা কেন ভুলে যাই? এর থেকে রোহাই ই বা কি?

আমার এক পরিচিত (সামাজিক মিডিয়া ফেসবুক থেকে) তার নাম সজিব মিয়া, বয়স হবে ১৮ কিন্তু ১৯ । পড়াশুনা করছেন। মাঝে মাঝে তার সাথে আমার কথা হয়, সে আমাকে জানান---

"আমার একটা ছোট কুলিং কর্ণার আছে। আর তার পাশাপাশি গত একবছর আমি programmeing টাকে আয়ত্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর ই ফলস্বরূপ আমি এখন একজন front end web developer. কিন্তু সমস্যা হচ্ছে; আমি কয়েক দিন ধরে ভুলে যাই। এক সেকেন্ড আগে কে কি বললো আমার তা মনে থাকে না। যখন কম্পিউটার এ কাজ করতে বসি তখন কোনো সমস্যা এখনও ধরতে পারিনি। কিন্তু যখনই দোকানে যায় তখনই এই সমস্যা। কাকে কি দিলাম, কে কি অর্ডার করলো, কেউ কি আমাকে কিছু বলছে নাকি, বিল দিছে কিনা, আমি কনফিউজড হয়ে যায়। বিল দেওয়া নিয়ে এই দুই দিন আমার সাথে অনেক জন এর ঝামেলা ও হয়েছে। আমার এর আগে কোন দিন এমন হয় নি। আমি  বুঝতে পারছি না কেন এমন হচ্ছে? কেন ভুলে যাই? ভুলের না যাওয়ার উপায় কি? আর কেন বা কিভাবে আমার এমন টা হচ্ছে?

আমি ভয় পাচ্ছি যে আমি নাকি কোনো ভুলে যাওয়ার রোগে আক্রান্ত হয়। আসলে কি আমি ভুলে যাওয়া ব্যাধিতে আক্রান্ত? ভুলে যাওয়া থেকে বের হওয়ার উপায় কি?"

মানুষ ভুলে যায় কেন? 

গত বৃহস্পতিবার আপনি কি রংয়ের জামা পরে অফিসে গিয়েছিলেন তা কি আপনার মনে পড়ে? বা সাধারণ আপনি গত বুধবার বাজারে গিয়ে কি কি সবজি কিনেছেন তা কি মনে পড়ে? মনে করুন তো - আজ থেকে পাঁচ দিন আগে দুপুরবেলা আপনি কি তরকারি দিয়ে খাবার খেয়েছেন? বা অমুক তারিখে আপনি স্কুলে গিয়েছিলেন কোন ড্রেসটি পড়ে?
সাধারণত এই সকল বিষয়ের উত্তর দিতে পারবেন না। কারণ দৈনন্দন জীবনে এইসব কিছু সাধারণত আমরা মনে রাখতে চাই না। এজন্য মস্তিষ্ক এই সকল বিষয়কে আর্কাইভ করো না। মস্তিষ্ক এগুলোকে প্রয়োজনীয় মনে করে না। জন্য অল্প কিছু সময় পরে এসব আমরা ভুলে যাই।
এক ছাত্র সারারাত পড়াশোনা করার পরও পরীক্ষার হলে গিয়ে কিছু মনে করতে পারছে না। বেঞ্চে বসে কলম কামড়াচ্ছে। তাহলে এত পড়াশুনা করার পরও কেন সে ভুলে যাচ্ছে? কেনই বা পড়া মনে করতে পারছে না? কারণ হচ্ছে সে মানসিক চাপ, দুশ্চিন্তা নিয়ে রাত জেগে পড়াশোনা করে; যার কারনে ক্লান্ত মস্তিষ্ক নতুন তথ্য ধারণে অক্ষম হয়ে পড়ে। এজন্য পরীক্ষার হলে গিয়ে সে সবকিছু ভুলে যায় কারণ তার ঘুম হয়নি এবং পড়াশোনা  মনোযোগ ছিল না।
অর্থাৎ মানুষ কেন ভুলে যায় এর কয়েকটি কারণ হচ্ছে--
কিছু জিনিস মস্তিষ্ক মনে রাখা প্রয়োজন মনে করে না, দুশ্চিন্তা, মানুষের চাপ এবং ক্লান্তি নিয়ে কিছু করলে তা মনে থাকে না, পর্যন্ত ঘুম এবং বিশ্রাম না হলে মনে রাখার ক্ষমতা কমে যায় যার কারনে আমরা ভুলে যাই!

ভুলে যাওয়ার রোধে উপায়

ভুলে যাওয়া যেমন স্বাভাবিক তেমনি অস্বাভাবিক। মানুষ ভুলে যাবে এটা মানা যায় কিন্তু কারো যদি এই সমস্যা টা একাধিকবার হয়ে তাহলে বলবো- এটা অস্বাভাবিক। মাঝে মাঝে ভুলে যাওয়ার জন্য বিব্রত বোধ করতে হয়। অনেক সময় আমরা পরিচিত কোন মানুষের নামও ভুলে যাই। ভুলে না যাওয়ার কিছু উপায়---

ধরুন আপনি যদি কিছু একটা কাজ অনর্গল করতেই থাকেন, (যে কাজ করলে শরীর ও মনের উপর প্রভাব পড়ে) তাহলে এরকম কাজে বিরতি দেয়াটা জুরুরী। যেমন ধরুন আটনি প্রোগামিং করেন। আপন্র উচিত কাজের ফাকে কিছুদিন করে রিল্ক্স থাকা বা বাহিরে কোথাও ঘুেকে যাওয়া। টাইমলি ঘুমানো। ব্যায়াম করা।

ঘুম! পর্যাপ্ত পরিমানে ঘুমান ৭-৮ ঘন্টা! ঘুমের অভাবে মস্তিকের স্মৃতি ধারন ক্ষমতা কমে যায়। রাত জাগা বাদ দেন। আর সাথে ফোনে নোট প্যাডে জরুরী জিনিস থাকলে এলার্ম দিয়ে নাম দিয়ে দিবেন, যেমন সকাল ৯ টার এলার্ম - Buying Vegetable and Noodles!

নরমালি কোন কিছু ভুলে যাওয়ার কারন; যখন আমরা কোনো একটা কাজ করি, সেই কাজটি গুরুত্ব সহকারে করি না!  মানে জাস্ট করা দরকার করলাম কিন্তু খেয়াল করো করলাম না। ফলে সেটা মস্তিষ্কে জায়গা করে রাখে না তাই ভুলে যাই! যেমন ধরেন, আপনি একজনের ফোন নাম্বার একটা খাতায় লিখে তারপর মনে মনে অন্য কিছু ভাবতেছেন তখন কলমটা টেবিলের ডেস্কের ভিতর রাখলেন। তারপর চলে গেলেন অন্য কোন কাজ করতে। (যদি আপনি স্টুডেন হন) এরপর বিকালে যখন প্রাইভেটে যাবেন তখন কলম খুজতেছেন বাট মনে পড়ছে না কোথায় রেখছেন কলম টা রেখেছেন; অনেক খোজাখুজি তারপর পেলেন। মানে আপনি ভুলে গেছেন। আবার ধরুন সেম ঘটনা আপনি যদি নাম্বার লেখার পর কলমটা ডেস্কের ভিতর রাখার সময় মনে মনে ভাবতেন, "কলমটা ডেস্কের ভিতর রাখলাম" তখন আপনি সারাদিন গেলেও যখন দরকার তখন সাথে সাথেই মনে পরে যেতো যে কলমটা আপনি ডেস্কের ভিতর রেখেছেন; এটা আপনি এটা ভুলেন নাই। আচ্ছা এখনি আপনি ই ভাবুন- আমরা কেন ভুলে যাই? আর কোন ই বা ভুলে যাইনা। প্রতিটা জিনিস সর্বোচ্চ মনে রাখার এটাই হচ্ছে টেকনিক যে; যেটা যখন করতেছেন তখন সেই দিকে ফোকাসটা রাখেন। তাহলে ভুলে যাওয়ার থেকে অনেকাংশে বেঁচে যাবেন।

বিঃদ্রঃ- আর তারপরও সমস্যা বোধ হলে ডাক্তার অবশ্যই দেখাবেন। আর তার আগে ফুল বডি চেকাপ করে নিবেন ভালো হাসপাতাল থেকে।

বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন!আল্লাহ কাছে সাহায্য চাবেন। সকল প্রকার পাপ থেকে নিজেকে বিরত থাকবেন। পাপ মনকে সংকীর্কোণ করে এবং দূশ্চিন্তায় রাখে, এর কারণে ক্ষতিকর প্রভাব পড়ে মনের উপর। তাই সবসসয় ইতিবাচক চিন্তায় থাকুন। মন স্থির থাকবে, স্মৃতি ফ্রেশ থাকবে; তাহলে যে কোন কাজে মরযোগ বাড়াতে পারবেন এবং ভুলে যাওয়া রোধ হবে। পাপের মধ্যে থাকলে তওবা করে সেটা থেকে বের হয়ে যাবেন। আর এছাড়ক নিয়মিত হাল্কা ব্যায়াম করবেন।

আমরা মানুষ, আমরা ভুলে যাবো কিন্তু সব ভুল সমান নয়

প্রিয়জনের নাম ভুলে যাওয়া, কোন বইয়ের পৃষ্ঠা সংখ্যা ভুলে যাওয়া, কিংবা দোকানের তালিকা মনে না থাকা—এগুলো মস্তিষ্কের স্বাভাবিক বাছাই। কিন্তু যদি আমরা ভুলে যাই কেন সৃষ্টি হয়েছি, ভুলে যাই আমাদের ঈমান, ভুলে যাই আমরা কার কাছে ফিরবো—তাহলে সে ভুল হবে ভয়ংকর। স্মৃতি শুধু তথ্য নয়, স্মৃতি হলো দায়িত্ব।


পাঠকের প্রতি প্রশ্ন:

আপনি শেষ কবে এমন কিছু ভুলে গিয়েছিলেন যা আপনার জীবনে প্রভাব ফেলেছে? কমেন্টে লিখুন। আপনার অভিজ্ঞতা হয়তো অন্যকে সচেতন করে তুলবে।

Comments